Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা স্রোতের বিপরীতে সাঁতার কেটে পার্শ্বচরিত্র থেকে নায়ক হয়ে উঠলেন সামি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

স্রোতের বিপরীতে সাঁতার কেটে পার্শ্বচরিত্র থেকে নায়ক হয়ে উঠলেন সামি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 17, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি শচিন টেন্ডুলকার বলেন- ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আর সেটি আমার নিজের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালের মতো মঞ্চে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

স্রোতের বিপরীতে সাঁতার কেটে পার্শ্বচরিত্র থেকে নায়ক হয়ে উঠলেন সামি

Advertisement

বুধবার ওয়াংখেড়েতে দাঁড়িয়ে শচিন বিরাট কোহলিকে নিয়ে এই কথাগুলো বলছিলেন। তখন বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের মাত্র অর্ধেক খেলা শেষ হয়েছে। ৩৯৭ রানের বড় পুঁজি ভারতের সংগ্রহে। বিরাট কোহলি, ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি করে সর্বোচ্চ মর্যাদার মুকুট মাথায় দেওয়া ক্রিকেটের রাজা। ভারত জিততে যাচ্ছে এবং পুরো বিশ্ব প্রস্তুত হচ্ছে বিশেষ সব শব্দমালা দিয়ে রাজাকে বরণ করে নিতে। ঠিক সেই সময়ে গল্পে আগমন এক নির্বাক চরিত্রের। হাতের কারিশমা দিয়ে তিনি যা করে দেখালেন তাতে রাজাও বনে গেলেন পার্শ্ব চরিত্রের অভিনেতা। তিনি মোহাম্মদ সামি।   

ওয়াংখেড়ের প্রথাগত ব্যাটিং সহায়ক পিচে ৫৯ ডেলিভারিতে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন শামি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার অনেক সবুজে মোড়া পিচেও এর আগে কেউ তা করে দেখাতে পারেননি। বিশ্বকাপে নকআউট ম্যাচে এর আগে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর। লিডসের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৫ আসরে।

বিশ্বকাপের আগে হয়ে যাওয়া এশিয়া কাপেও একাদশে নিয়মিত ছিলেন না ৩৩ বছরের শামি। বিশ্বকাপেও তাই। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। স্ত্রীর সঙ্গে ডিভোর্স, নির্যাতনের গুরুতর অভিযোগ মিলিয়ে বিভীষিকাময় সময় পার করা শামির সম্বল বলতে ছিল এই সাহসই। হার্দিক পান্ডিয়ার চোটে পড়ে ছিটকে যাওয়া আর ব্যাট হাতে কার্যকর শার্দুল ঠাকুরের ম্রিয়মাণ পারফরম্যান্স ভাগ্য খুলে দেয় শামির।

ধর্মশালায় কিউইদের সঙ্গে ম্যাচে একাদশে সুযোগ পেয়েই নিয়ে নেন ‘ফাই-ফার’। আর কে রোখে তাকে! ইংল্যান্ড ম্যাচে ৪ উইকেটে সন্তুষ্ট থাকলেও তার পরের ম্যাচে শ্রীলঙ্কাকে লজ্জায় ডোবানো ম্যাচে আরও একবার ৫ উইকেট। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেন মাত্র ৩ উইকেট। যা আবার পুষিয়ে দিলেন সেমিফাইনালে। এই বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি। গত আসরে এজবাস্টনে ইংলিশদের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন শামি। এবারেরগুলো মিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪টি ‘ফাই-ফার’ এখন তার।

২০১৫ আসরে ১৭টি, ২০১৯-এ ১৪টি আর এবার ২৩টি। বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকারিদের মধ্যে সবচেয়ে দ্রুততম তিনি। ১৭ ইনিংসে ৭৯৫ ডেলিভারিতেই করেছেন তা। তার আগে মিচেল স্টার্কের এ কীর্তি গড়তে লেগেছিল ১৯ ইনিংসে ৯৪১ ডেলিভারি। আর এ সাফল্যের পেছনের রহস্য শামির ছোটবেলার কোচ বদরুদ্দিনের ভাষায় ‘কঠোর পরিশ্রম।’

স্রোতের বিপরীতে সাঁতার কেটে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে একজন পেসার হিসেবে মোহাম্মাদ শামি যা করেছেন তা অতুলনীয়। আর নিজের শততম ওয়ানডে ম্যাচের দিনে গড়া এই কীর্তি নানা আঙ্গিকেই সবিশেষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa