ছবি: সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপির আন্দোলন যেমন গত এক দশকে গতি পায়নি, নতুন আকর্ষণীয় কোনো স্লোগানও তৈরি হয়নি। পুরনো ধাচে ও মেজাজে চলছে দলটির কার্যক্রম। কর্মসূচিতে বৈচিত্র না থাকায় ঝিমিয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। কোন কর্মসূচিতে কোন স্লোগান দিতে হবে এ নিয়ে কোনো নির্দেশনাও নেই। তাই বিভিন্ন অনুষ্ঠানে এলোমেলো স্লোগান নিয়ে শীর্ষ নেতাদের বিপাকে পড়তে হচ্ছে।

এমন ঘটনাই ঘটেছে রবিবার বিকালে। এদিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যখন বক্তব্য শুরু করেন তখন দর্শকসারিতে বসা নেতারা স্লোগান দিলে তাদের ধমক দিয়ে থামিয়ে দেন বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উত্তর-দক্ষিণ স্লোগান নয়, স্লোগান হবে স্বৈরতন্ত্র নিপাত যাক। এবার সরাসরি বলতে হবে, এই স্বৈরাচার সরকার নিপাত যাক।’

তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, স্লোগান ঘরের মধ্যে না দিয়ে বাইরে গিয়ে দিও।

এর আগে বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কর্মসূচিতে এসে স্লোগান বিড়ম্বনায় পড়েছেন। সেসময় তিনি নেতাকর্মীদের নতুন নতুন স্লোগান তৈরির নির্দেশনা দেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে রোববারের সভায় আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিকে ব্যানারে নাম থাকলেও সুবর্ণজয়ন্তীর এ অনুষ্ঠানে দেখা যায়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে। অতিথি সারিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন, ফজলুল হক মিলন, আমিনুল ইসলাম, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আমীরুল ইসলাম খান আলীম, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি ছাড়া দেখা যায়নি ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.