ভোট দেওয়ার আহ্বান

Advertisement
সব ধরনের ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দেশবাসীকে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমিরের পোস্টটি আমার দেশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় …

আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সাথে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।

আমার প্রিয় দেশবাসী,

ভয়হীনভাবে ভোট দিন: সকল ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

সতর্ক থাকুন : ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।

মনে রাখবেন— আজকের এই ভোট শুধুমাত্র একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

সকাল সকালই দীর্ঘ লাইনে ভোটারের ভিড়

যারা সত্য ও ন্যায়ের পথে সচেষ্ট থাকে, আল্লাহ কখনোই তাদের শ্রম বৃথা যেতে দেন না। ইনশাআল্লাহ, “আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে” (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)।

আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.