Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হুইপ স্বপন
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হুইপ স্বপন

By Shamim Rezaফেব্রুয়ারি 6, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন সংসদ সদস্য স্বপন। দুর্ঘটনায় তার গানম্যান ডিএসবির সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন ও প্রাইভেটকারের চালক মনজুর হোসেন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুইপ স্বপন বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে করে জয়পুরহাট যাচ্ছিলেন। ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে হুইপ স্বপনসহ তিনজন আহত হন।

প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থবোধ করলেও জয়পুরহাটে না গিয়ে রাজশাহীর উদ্দেশে তিনি মান্দা ত্যাগ করেন।

সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও মোবাইলফোনে হুইপ স্বপনের খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত হুইপ মহোদয়সহ তার গানম্যান ও চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসায় সুস্থ হবার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

পরে মান্দা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুইপ স্বপন বলেন,‘দুর্ঘটনায় আমি বাম হাত ও বাম পায়ে চোট পেয়েছি। চিকিৎসা নেয়ার পর এখন সুস্থ রয়েছি। জয়পুরহাটে না গিয়ে আমি এখন ঢাকায় ফিরে যাব।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ট্রাক্টর চালক রাজু আহমেদকে আটক করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
Latest News
চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa