Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সড়ক নিরাপত্তার দায়িত্ব শুধু চালক ও সরকারের নয় : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

সড়ক নিরাপত্তার দায়িত্ব শুধু চালক ও সরকারের নয় : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 22, 2019Updated:অক্টোবর 22, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকার বা চালকদের দায়িত্ব নয়, বরং দেশের সকল মানুষের দায়িত্ব। খবর ইউএনবি’র।

শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক ব্যবস্থাপনা শুধু সরকার বা যানবাহন চালকদের দায়িত্ব নয়, পথচারী থেকে শুরু করে সকল নাগরিকের দায়িত্ব। সবাইকে তাদের সে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে।’

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এবার সড়ক দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’।

প্রধানমন্ত্রী সকলকে বিশেষত শিক্ষিতদের ট্রাফিক নিয়ম মানার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ।’

চালকদের পাশাপাশি পথচারীদের সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন ‘আমাদের ফুটপাথ সবসময় দখল করা হয়, এগুলো (অবৈধ দখলদারদের) থেকে মুক্তি দিতে হবে। রাস্তায় অবৈধ এবং নির্বিচারে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে।’

এ প্রসঙ্গে শেখ হসিনা বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে অনেুমোদন নেয়ার সময় অনেক শপিংমলের নকশায় পার্কিংয়ের জায়গা দেখাানো হয়। কিন্তু পরে তারা সেগুলো দোকান হিসাবে বিক্রি করে দেয়। এ কারণে মানুষ রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে।’

ট্রাফিক কর্মকর্তাদের রাস্তায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ও জরিমানা আরোপের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘পার্কিংয়ের স্থান থাকতে হবে এবং পথচারীদের জন্য ফুটপাথ মুক্ত করে দিতে হবে।’

রাস্তায় ফিটনেসহীন যান চলাচল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো রকমভাবে ঠিকঠাক করে গাড়ি চালিয়ে টাকা উপার্জন করতে হবে, এ ধরনের মনোভাব পরিবর্তন করতে হবে।’

সড়ক দুর্ঘটনা বন্ধে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ও যানবাহনের অনিয়ন্ত্রিত গতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্ঘটনা হ্রাসে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের নিজস্ব দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একাব্বর হোসেন এমপি, নিরাপদ সড়ক চাই’র ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাজাহান খান এমপি, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

জুন 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন 17, 2026
নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
Latest News
পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa