জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ (১৬ জুন) কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সদস্য এনামুল হক, মোঃ আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান এতে অংশগ্রহণ করেন।

বৈঠকে মুষ্টিমেয় সংখ্যক ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে না পারা এবং দরপত্র দাখিলে প্রতিষ্ঠানসমূহের যোগ্যতা পিপিআর অনুসারে সহজীকরণ সম্পর্কে প্রাপ্ত অভিযোগ; বিআরটিএ এর আওতাধীন গাড়ীর ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড, ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ডিজিটাল নম্বর প্লেট, মালিকানা হস্তান্তর প্রভৃতি গ্রাহক সেবা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে অসমতা ও দুর্নীতিরোধকল্পে সুষম ও সুষ্ঠুভাবে টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক বিআরটিএ’র ঢাকাস্থ অফিস পরিদর্শন, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড সহজীকরণ এবং সড়কের শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভাগীয় কমিশনারগণ ও হাইওয়ে পুলিশের ডিআইজিগণকে আগামী সভায় আমন্ত্রণ জানানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু চালু করার প্রস্তুতি গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাথে সম্পৃক্ত সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের অতিরিক্ত সচিব, বিআরটিএ ও বিআরটিসি’র চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.