আজ পুরো বাংলাদেশের দৃষ্টি জাতীয় নির্বাচনে। এমন দিনে বাংলাদেশের হকিতে এসেছে সুখবর। আন্তর্জাতিক আম্পায়ার শাহবাজ আলী পদোন্নতি পেয়ে হাই পটেনশিয়াল প্যানেলের আম্পায়ার হয়েছেন।

আন্দোলন হকিতে বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকী আন্তর্জাতিক প্যানেলে ছিলেন। লাকীকে অনুসরণ করে আম্পায়ারিংয়ে আসা শাহবাজ তাকে এক ধাপ ছাপিয়ে গেলেন। অগ্রজ লাকি এজন্য শাহবাজকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শাহবাজ যুব বিশ্বকাপে ভালো আম্পায়ারিং করেছে। এজন্য তাকে একধাপ উপরে উঠিয়েছে এফআইএইচ।’
আন্তর্জাতিক হকি ফেডারেশনের আম্পায়ারিংয়ের পাঁচটি ধাপ। জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক আম্পায়ার। এরপর সেন্ট্রাল প্যানেল। সেন্ট্রাল প্যানেল থেকে কয়েকজন সম্ভাবনাময় আম্পায়ারকে সম্প্রতি হাই পটেনশিয়ালটি নামে আলাদাস্তর করা হয়েছে। সেই স্তরে শাহবাজ জায়গা পেয়েছেন। আম্পায়ারিংয়ে সর্বোচ্চ পর্যায় লিডিং প্যানেল।
পদোন্নতি পাওয়ার পর শাহবাজের প্রতিক্রিয়া, ‘আমি বিশ্বকাপ ও অলিম্পিক হকিতে বাঁশি বাজাতে চাই। এজন্য নিজেকে প্রস্তুত করছি। আন্তর্জাতিক হকি ফেডারেশন সব দেখে শুনে আমাকে পদোন্নতি দিয়েছে। এখন বিশ্বকাপসহ বড় আসরে বাঁশি বাজাতে পারবো। এটা আমার জন্য অনেক আনন্দের খবর। এখানে ভারত পাকিস্তানের কেউ নেই। এরপরই রয়েছে লিডিং প্যানেল। সেখানে যেতে সময় লাগবে। সেখানে অবশ্য ভারত পাকিস্তানের আম্পায়াররা আছেন।’
পুরান ঢাকার সন্তান শাহবাজের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় এক দশক। তিনি বিশ্ব হকি লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান গেমস, সি গেমস, জুনিয়র এশিয়া কাপ ও বিশ্বকাপ জুনিয়র আসরে আম্পায়ারিং করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


