Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কিছু পরামর্শ
জাতীয় ধর্ম

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কিছু পরামর্শ

By Hasan MajorApril 29, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: এ বছর বিশেষ পরিস্থিতিতে এবং স্বল্পতম সময়ের প্রস্তুতিতে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় আসন্ন হজে গমনেচ্ছু এবং হজ-সংশ্লিষ্টদের জন্য ধর্ম মন্ত্রণালয় আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে কিছু পরামর্শ দিয়েছে।

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কিছু পরামর্শ

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সুষ্ঠুভাবে হজ অনুষ্ঠানের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজে গমনেচ্ছু ব্যক্তি এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সবার অবগতি এবং প্রস্তুতি গ্রহণের কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিষয়গুলো হচ্ছে ২০২২ সনের হজে ৬৫ বছর (পাসপোর্ট অনুযায়ী যাঁদের জন্ম তারিখ ১ জুলাই ১৯৫৭ খ্রিষ্টাব্দ এবং পরবর্তী) এর কম বয়সী ব্যক্তিই কেবল হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন । ১৪৪১ হিজরি/ ২০২০ সালে সকল সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রী ১৪৪৩ হিজরি সনে হজে যাবার সুযোগ পাবেন।

এছাড়াও ২০২০ সালে ৬৫ বছরের উর্ধ্বে (পাসপোর্ট অনুযায়ী যাঁদের জন্ম তারিখ ৩০ জুন ১৯৫৭ সনে বা পূর্বে) নিবন্ধিত বয়স্ক হজযাত্রী অথবা ইতোমধ্যে মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে কেউ হজে যেতে আগ্রহী হলে তিনি উক্ত শূন্য কোটায় অগ্রাধিকার পাবেন। সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিচালক, হজ অফিস, ঢাকার নিকট অনতিবিলম্বে বদলি হজযাত্রীর পাসপোর্টসহ আবেদন করবেন। বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আগ্রহীগণ যোগ্য স্ব স্ব হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন। উভয় ক্ষেত্রেই, প্রস্তাবিত ব্যক্তির প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, স্বল্পতম সময়ের মধ্যে ২০২২ সালের হজের জন্য নতুনভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ভিসা আবেদন করার লক্ষ্যে যে সব বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে সেগুলো হলো, ২০২০ সনের নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীগণ ২০২২ সনের হজ প্যাকেজ ঘোষণার ৩ কার্যদিবসের মধ্যে যেকোনো নিবন্ধন কেন্দ্র হতে প্যাকেজ স্থানান্তর সম্পন্ন করবেন। এজন্য, ২০২০ সনে পরিশোধিত প্যাকেজ মূল্য সমন্বয় করে ২০২২ সনের যে কোনো একটি প্যাকেজের অবশিষ্ট অর্থ ভাউচারের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা করতে হবে।

প্যাকেজ স্থানান্তর/নিবন্ধনের ৩ দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের স্ব স্ব পাসপোর্ট নিজ দায়িত্বে বিনা ব্যর্থতায় হজ অফিস ঢাকায় জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার ২০২০ সনের নিবন্ধিত হজযাত্রীগণ নিজ নিজ এজেন্সি ঘোষিত প্যাকেজ (সরকারি ব্যবস্থাপনার সর্বনিম্ন প্যাকেজের নিম্নে নয়) দ্রুত নির্ধারণ ও অবশিষ্ট অর্থ পরিশোধ করে এজেন্সির সহায়তায় হজে গমনের কার্যক্রম গ্রহণ করবেন।

এছাড়াও নিবন্ধন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুগণ পাসপোর্ট এর মেয়াদ যাচাই করে কমপক্ষে ৪ জানুয়ারি ২০২৩ সন পর্যন্ত মেয়াদযুক্ত পাসপোর্ট প্রস্তুত রাখবেন। যাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট করতে হবে, তাঁরা অতীব জরুরী ভিত্তিতে পাসপোর্ট করবেন।হজের সময়ে সৌদি কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক প্রতিটি স্থানে গ্রুপভিত্তিক চলাচল করতে হবে এবং হজের সফরের প্রতিটি ক্ষেত্রে রাজকীয় সৌদি সরকারের প্রবর্তিত নিয়ম অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।

কোভিড ভ্যাকসিন এবং ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করে টিকা গ্রহণের সার্টিফিকেট হজের পুরো সফরে ব্যবহারের লক্ষ্যে একাধিক কপি/ আইডি কার্ড আকারে লেমিনেট কপি প্রস্তুত রাখবেন। নিবন্ধন ব্যতিত কোভিড ভ্যাকসিন নিয়ে থাকলে অথবা “সুরক্ষা” এ্যাপস-এ টিকা নেয়ার তথ্য আপডেট নেই এমন হজযাত্রীকে টিকা গ্রহণের তথ্য “সুরক্ষা” এ্যাপস-এ অন্তর্ভুক্তিক্রমে টিকার সার্টিফিকেট গ্রহণ করতে হবে অর্থ্যাৎ টিকা গ্রহণ করলেই চলবে না টিকা গ্রহণের সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিতে হবে। হজে গমনের ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরিক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , হজযাত্রীগণ নিয়মিত সেবন করেন এরূপ কোন ঔষধ সৌদি আরবে নেওয়ার প্রয়োজন থাকলে তা অবশ্যই রেজিষ্ট্রার্ড চিকিৎসকের/হাসপাতালের ব্যবস্থাপত্র সঙ্গে করে লাগেজে বহন করবেন। কোন প্রকার ব্যবস্থাপত্র বিহীন ঔষধ সঙ্গে নেয়া যাবে না। হজযাত্রী, গাইড বা সংশ্লিষ্ট কোন ব্যক্তি জর্দা, গুলসহ নেশাজাতীয় দ্রব্য সঙ্গে নেয়া যাবে না।

সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সৌদি আরব হতে প্রত্যাগমনের সময় ষাট হাজার সৌদি রিয়ালের অধিক নগদ অর্থ বা সমমূল্যের স্বর্ণালংকার বা মূল্যবান কোন দ্রব্যাদি বহন করলে উক্ত যাত্রীকে সৌদি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে এবং মূল্যবান দ্রব্যাদি ক্রয়ের ইলেক্ট্রিক্যাল ভাউচার প্রদর্শন করতে হবে ।

হজের বিষয়ে কোন তথ্য জানার জন্য হজ অফিস, ঢাকার কলসেন্টার ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও হজের বিষয়ে কোন তথ্য জানার প্রয়োজন হলে হজ অনুবিভাগের ফোকাল পয়েন্ট উপসচিব (হজ-১) আবুল কাশেম মুহাম্মদ শাহীন মোবাইল নম্বর: ০১৭২০-২০৯৫৯৯, ই-মেইল: akm.shaheen@gmail.com এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa