
বিসিবির আজকের সংবাদ সম্মেলনটি মূলত ছিল হেড কোচ নিয়ে। টাইগারদের নতুন হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর নামটিও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আরেকটি ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন সবাই, তবে সেই অপেক্ষা বাড়লো।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় চেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



