জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মহিলাসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

হবিগঞ্জ

Advertisement

সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক মাইক্রাবাসটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.