
আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ওই নেতার নাম বিল্লাল হোসেন (৫৫)। তিনি মহানগর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বিল্লাল হোসেন কাপ্তান বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে নগরীর কান্দিরপাড় আসেন বিল্লাল হোসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মিছিলেই পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে নগরীর এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিল্লাল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



