স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ এলে দেখা যায় নানান উন্মাদনা। কেউ পতাকার রঙে করে বাড়ির রঙ, কেউ এলাকাজুড়ে পতাকা টানায়। কদর বাড়ে প্রিয় দলের জার্সিরও। এমন উন্মাদনায় মাগুরায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা হাতি এবং ৫০০ মিটার পতাকা নিয়ে র‌্যালি করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের জামরুলতলা থেকে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে হাজার হাজার সমর্থক জার্সি পরে ও পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান।
আর্জেন্টিনা সমর্থকরা

Advertisement

সমর্থকরা বলেন, আর্জেন্টিনার খেলা দেখুন, খেলাকে ভালোবাসুন। আমরা আশাবাদী এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হবে। অতি আবেগে এমন কিছু করা যাবে না, যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত হন।

র‌্যালির আয়োজকদের মধ্যে মীর সুমন, মোহামেডান শেখসহ সমর্থকরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্য কামনা করেন।

বিশ্বকাপের আগে দাবার কোর্টে মুখোমুখি মেসি-রোনালদো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.