Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হাথুরুকে বিদায় করা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হাথুরুকে বিদায় করা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

By Md EliasOctober 8, 20242 Mins Read

দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার বিষয়ে। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গেছে আবারও।

বিসিবি সভাপতি

গতকাল (সোমবার) বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গও উঠে আসে। সে সময় বিসিবি সভাপতি ফারুক বললেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।’

এরপর ফারুক খোলাসা করে বললেন, ‘নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।’

Advertisement

এর আগে দায়িত্ব নিয়েই নতুন বিসিবি সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’

একটা ভুল করেছি আমি: পরীমণি

‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’-যোগ করেন ফারুক আহমেদ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa