শরীফ ওসমান বিন হাদীর হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতে আটক হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে কনস্যুলার এক্সেস পাওয়ার জন্য আলোচনা অব্যাহত রয়েছে।
এছাড়া, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, বর্তমানে তারা নিরাপদে আছেন। তবে কেউ অনিরাপদ বোধ করলে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে ইরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


