জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নরসিংদী জেলার ঐতিহ্য ও ইতিহাস উপস্থাপন করা হলেও সেখানে জুলাইয় অভ্যুত্থানের ঘটনাবলি অন্তর্ভুক্ত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

ইত্যাদি

Advertisement

অনুষ্ঠানটির উপস্থাপক ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হবে; ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।’

শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ছোটবেলা থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত দর্শক ছিলেন জানিয়ে সারোয়ার তুষার লিখেন, ‘বাংলাদেশ টেলিভিশনে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচারিত হচ্ছে। ছোটবেলায় ইত্যাদির প্রত্যেকটা সেকেন্ড দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। এবারের ইত্যাদির ভেন্যু নরসিংদী।’

তিনি উল্লেখ করেন, ‘যে জেলায় ‘‘ইত্যাদি’’ হয়, সেই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ‘ইত্যাদি’র পুরোনো রেওয়াজ। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহিদ আসাদ, ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর, লাইব্রেরি দেখানো হলো। তাদের কীর্তি ও সংক্ষিপ্ত ইতিহাসও বর্ণিত হলো। নরসিংদীর সন্তান হিসেবে অবশ্যই আমরা গর্বিত।’তবে অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, ‘কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই। জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নাই। শহিদ তাহমিদ, শহিদ ইমন বা শহিদ রাব্বি নাই! জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকতের চৈতন্যে নাই।’

আরও পড়ুনঃ

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘উপস্থিত দর্শকদের জন্য সাজানো কুইজের প্রশ্নে নরসিংদীর সন্তান কবি শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ আছেন; নাই স্রেফ জুলাই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.