
অধ্যাপক বদরুল আলম বলেন, ‘এখন কোথায় আছেন-এমন প্রশ্নের জবাবে ওয়াহিদা খানম বলছেন, ‘বাসায় আছি।’ হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছু মনে করতে পারছেন না।’
এর আগে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক জাহেদ হোসেন বলেন, অস্ত্রোপচারের সময় ওয়াহিদা খানমের মাথায় কমপক্ষে ৯টি আঘাতের ক্ষত দেখা গেছে। মাথার খুলির যে হাড়টি ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল, সেটি অস্ত্রোপচারের সময় বের করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাঁর জ্ঞান ফেরে। তিনি কথাও বলেন। তাঁর শরীরের ডান পাশ এখনো অবশ। এটি ঠিক হতে সময় লাগতে পারে।
এই হাসপাতালে ওয়াহিদা খানমের আড়াই ঘণ্টার জটিল অস্ত্রোপচার হয় গতকাল বৃহস্পতিবার রাতে। এই অস্ত্রোপচারে অংশ নেন ছয়জন চিকিৎসক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



