Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হারলেও বোলারদের পারফরমেন্সে সন্তষ্ট সুজন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হারলেও বোলারদের পারফরমেন্সে সন্তষ্ট সুজন

By iNews DeskJuly 27, 20192 Mins Read

হারলেও বোলারদের পারফরমেন্সে সন্তষ্ট সুজন

Advertisement

স্পোর্টস ডেস্ক: দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। রোববার না জিতলে সিরিজ জয়ের আশা শেষ। তবে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, বোলারদের পারফরমেন্সে খুশি টাইগার দলের কোচ।

সিরিজে টিকে থাকতে হলে তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগারদের। এ অবস্থায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ; এমন আশার কথাই জানালেন খালেদ মাহমুদ সুজন।

শনিবার কলম্বোয় সুজন বলেন, ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তবে এখনও আমাদের সুযোগ আছে। কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারলে ঘুরে দাঁড়াতে পারবো। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে ভালো করার। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।

তিনি বলেন, প্রথম ম্যাচ হারের পর সিরিজে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু লড়াইয়ে ফেরাটা অসম্ভব নয়। যদি আমরা দ্বিতীয় ম্যাচ জিততে পারি তবে সবকিছু অন্যরকম হয়ে যাবে। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের যে হারানো যাবে না তা কিন্তু না।

প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, বোলারদের পারফরমেন্সে খুশি সুজন। তিনি। বলেন, একটা সময় মনে হয়েছিল শ্রীলঙ্কা ৩৭০-৩৮০ রান করবে। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ ১০ ওভারে আমরা ৭০ রান কম দিয়েছি, যা ইতিবাচক একটি দিক। তবে ব্যাটিং-এ শুরুতে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। যদি দ্রুত উইকেট পতন না হতো তাহলে অন্য কিছু হতো।

দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসছে কি-না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, আমার মনে হয় না পরিবর্তন দরকার আছে। প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দলটাই নামিয়েছি। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। আমি বিশ্বাস করি, পরিবর্তন সব সময় ইতিবাচক ফল নিয়ে আসে না।

https://youtu.be/UlBlWn67tQI

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa