অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পরফরম্যান্স করছেন আর্লিং হালান্ড। নরওয়েকে নিয়েছেন শেষ ষোলোতে। প্রতিপক্ষ ব্রাজিল। সেই ম্যাচে তারকা গোলমেশিনের জন্য এসেছে বিশ্রামের পরামর্শ।

সোমবার জাপানকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সেলেসাও দল। অন্যদিকে শেষ বত্রিশে আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করেছেন হালান্ড। ম্যাচের পরে ভাইকিংসদের একটি শিংওয়ালা টুপি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নরওয়েজিয়ান তারকা। ছবির মন্তব্যের ঘরে ব্রাজিলের তারকা ফুটবলার রদ্রিগো হালান্ডকে বিশ্রামের পরামর্শ দেন।
হালান্ডের ছবিতে মন্তব্য করে রদ্রিগো লিখেছেন, ‘আপনি কঠোর পরিশ্রম করছেন। রোববার একটা ব্রেক নিন।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রোববার ৫ জুলাই, বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোতে মুখোমুখি হবে ব্রাজিল এবং নরওয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



