
শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী’র তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থতা অনুভব করছেন।
চিকিৎসকের বরাত দিয়ে মাওলানা আনাস মাদানী জানান, এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেয়া হচ্ছে। তিনি এখন স্বাভাবিক আছেন এবং তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আল্লামা শফীর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টে এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



