Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রবিবার (২৬ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মোঃ রেজাউল করিম দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন। তিনি এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন তিনি।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত বুধবার (২২ মে) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন।

সীমান্তে বিএসএফের গুলিতে এবার নিহত ভারতীয় নাগরিক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.