Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হাসান- নাহিদের দাপটে প্রথমবার পেসারদের ১০ উইকেট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হাসান- নাহিদের দাপটে প্রথমবার পেসারদের ১০ উইকেট

By Md EliasSeptember 2, 20242 Mins Read

হাসান মাহমুদ ও নাহিদ রানার মধ‌্যে প্রতিযোগিতা চলছিল। ক‌্যারিয়ারের প্রথম ফাইফারের হাতছানি ছিল দুই ডানহাতি পেসারের। ৪ উইকেট দুজনের পকেটেই। পাকিস্তানের ব‌্যাটিং অর্ডারে ধস নামানো এই দুই পেসারেরকে পাবেন প্রথম পাঁচের স্বাদ।

হাসান- নাহিদের

Advertisement

চেষ্টা করলেন দুজনই। সালমান আগা ও মীর হামজাকে ফেরানোর চেষ্টায় নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে ভ‌্যারিয়েশন আনলেন। শেষ পর্যন্ত হাসান মাহমুদের পকেটেই গেল পাকিস্তানের দশম উইকেট। তাতে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেলেন। ১৭২ রানে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে রাওয়ালপিন্ডিতে ১৮৫ রানের লক্ষ‌্য পেয়েছে বাংলাদেশ।

হাসানের ৫, নাহিদের ৪। তাসকিন আহমেদ পেয়েছেন অপর উইকেট। পেস ত্রয়ী পেলেন ১০ উইকেট। টেস্ট ক্রিকেটে এবারই প্রথম ইনিংসে সবকটি উইকেট পেলেন পেসাররা।

২২ গজে হাত ঘুরিয়েছেন সাকিব ও মিরাজ। দুই স্পিনার উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে চেপে রেখেছিলেন ব‌্যাটসম‌্যানদের। তাতে পাকিস্তানের ব‌্যাটসম‌্যানদের রানের ফুলঝুরি ছোটেনি।

এদিকে পাঁচ উইকেট নিয়ে এক কীর্তি গড়েছেন হাসান। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে পাঁচ উইকেট পেলেন হাসান। এর আগে কেবল মোহাম্মদ রফিকই পেয়েছেন পাঁচ উইকেট। এই টেস্টেই প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ তার পাশে বসেছিলেন। হাসান ফাইফারের স্বাদ নিয়ে রেকর্ডের পাতায় নতুন অধ‌্যায় যুক্ত করলেন।

গতকাল তৃতীয় দিনের শেষ বিকেলে দুই উইকেট নিয়ে এগিয়ে ছিলেন হাসান। আজ তার পকেটে যায় আরও দুই উইকেট। মোহাম্মদ রিজওয়ানকে দ্বিতীয় সেশনের শুরুতে সাজঘরে ফেরত পাঠান। অফস্টাম্পের বাইরে দারুণ এক আউট সুইংয়ে রিজওয়ানকে খেলতে বাধ‌্য করান। তার ব‌্যাটে চুমু খেয়ে বল যায় উইকেটের পেছনে। নতুন ব্যাটসম‌্যান মোহাম্মদ আলীকে পরের বলে কোনো সুযোগই দেননি। চতুর্থ স্টাম্প বরাবর বোলিং করে উইকেটের পেছনে প্রথম স্লিপে তালুবন্দি করান। হ‌্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুললেও সালমান আগা হতে দেননি। তাতে প্রথম ফাইফারের অপেক্ষা দীর্ঘ হতে থাকে।

ওদিকে নাহিদ রানা দিনের শুরুতে আগুনে বোলিং করে এক স্পেলে ফেরান শান মাসুদ, বাবর আহমদ ও সৌদ শাকিলকে। পরপর তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন। এরপর শেষ দিকে আবরার আহমেদের উইকেট নিয়ে ক‌্যারিয়ার সেরা বোলিং উপহার দেন। ফাইফারের লড়াইয়ে থাকা এই পেসার শেষ পর্যন্ত ৪৪ রানে পেয়েছেন ৪ উইকেট। মাঝে সকালের সেশনে তাসকিনের পকেটে যায় সায়েম আইয়ুবের উইকেট।

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধনের উপায়

পেস ত্রয়ীর দারুণ বোলিংয়ে দ্বিতীয় টেস্টও জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ। ব‌্যাটসম‌্যানদের দায়িত্বশীল ব‌্যাটিংয়ে বাংলাদেশ সিরিজ জিততে পারে কিনা দেখার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa