Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় হাসিনা-মোদি বৈঠকে উঠবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব
জাতীয়

হাসিনা-মোদি বৈঠকে উঠবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব

By Bhuiyan Md Tomalসেপ্টেম্বর 4, 20232 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক :  আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে মূল অনুষ্ঠানের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ঢাকার পক্ষ থেকে তিস্তা চুক্তির বিষয়টি তোলা হবে।

গতকাল রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জাতিসংঘ পানি সম্মেলন-২০২৩’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে অনেক বিষয় স্থান পাবে। তবে আলোচনায় অবশ্যই তিস্তার পানি বণ্টনের বিষয়টি তোলা হবে।’

তিনি বলেন, ‘আমাদের ৫৪টি অভিন্ন নদী আছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি আছে, সেটিও বৈঠকে তোলা হবে।’ এসব বিষয়ে যৌথ নদী কমিশন ও সংশ্লিষ্টরা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান মাসুদ বিন মোমেন।

গত মার্চে তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে খাল খনন প্রকল্প গ্রহণের কথা জানায়। তখন কূটনৈতিক পত্রে এ বিষয়ে নয়াদিল্লির কাছে জানতে চায় ঢাকা। ভারত কি এ বিষয়ে কোনো জবাব দিয়েছে– প্রশ্নকরা হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত এখনও কিছু জানায়নি।’

আগামীতে পানি নিয়ে সমস্যা তৈরির আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের একটা ভাব আছে, আমাদের অনেক পানি আছে। এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ৫ বা ১০ বছর পর হয়তো আমাদের পানি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে। তাই এটি নিয়ে কাজ করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যে পানি আছে, সেটা কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়– তা চিন্তা করতে হবে।’

তিস্তার পানি বণ্টন ইস্যু ছাড়াও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও যোগাযোগ নিয়ে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্পর্কিত তহবিলের ব্যবহার নিয়েও বৈঠকে কথা হয়।

৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর শীর্ষ সম্মেলন হবে। ভারতের আমন্ত্রণে ওই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ সেপ্টেম্বর তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে।

এমপিদেরকে এলাকার কল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

জুন 16, 2026
হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

জুন 16, 2026
বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জুন 16, 2026
Latest News
নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa