Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হিন্দিতে বললেন ভারতের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজিতে
খেলাধুলা

হিন্দিতে বললেন ভারতের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজিতে

By Saiful IslamFebruary 10, 20202 Mins Read

হিন্দিতে বললেন ভারতের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজিতে

Advertisement
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার ক্যাপ্টেনদেরকে অনুভুতি ব্যক্ত করার আহবান জানান তখন ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান। অন্যদিকে, বাংলাদেশে দলেন ক্যাপ্টেন আকবর আলী সাবলীলভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।

এদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ রোববার রাত সাড়ে ১০টায় এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। এদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জিতে প্রথমবারের মতো কোনও বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। এদিকে, প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করা টাইগার যুবাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাবেক আইসিসি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফ‌সিএ, এম‌পি।

এদিন শক্তিশালী ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ২৩ বল হাতে রেখেই তিন উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারত ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পারে ১৭৭ রান। জবাবে ব্যাট করে ৪২.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।

এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে স্বপ্নের ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

June 23, 2026
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026

Latest News

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa