
দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে শনিবার ঢাকেশ্বরী মন্দিরে তিনি এ আহ্বান জানান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।
সেনাপ্রধান বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এর অংশ হিসাবে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



