Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় হেফাজতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুইপ স্বপন
জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

হেফাজতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুইপ স্বপন

By Hasan MajorApr 12, 2021, 6:16 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আবু সাঈদ আল মাহমুদ স্বপন:  বাবুনগরী ছাহেব বলেছেন, ‘আওয়ামী লীগ যতদিন পারে ক্ষমতায় থাকুক, কিন্তু দেশে কোনো ইসলাম বিরোধী কাজ করা যাবে না।’

ধন্যবাদ জনাব।‌ রাব্বুল আলামিনের পবিত্র রহমতে এদেশের জনগণ যতদিন চাইবেন, আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে। রাব্বুল আ’লামিন যখন যাকে ইচ্ছা ক্ষমতা ও সম্মান প্রদান করেন, যখন ইচ্ছা প্রত্যাহার করে নেন। সুতরাং তাঁর অসীম রহমতের বাইরে এক মিনিটও ক্ষমতায় থাকার সক্ষমতা আওয়ামী লীগের নেই।

তাকেসহ সকল আলেম মহোদয়কে অনুরোধ করছি, বাংলাদেশের সংবিধানে কোন কোন অংশে ইসলামবিরোধী ধারা রয়েছে এবং আওয়ামী লীগ কি কি ইসলাম বিরোধী কাজ করছে। তা গবেষণা করে জাতির সামনে উপস্থাপন করুন। আওয়ামী লীগেও অসংখ্য বুজুর্গ আলেম রয়েছেন, তারা আপনাদের গবেষণালব্ধ অভিযোগের ইসলামসম্মত জবাব দেবেন অথবা কোন ভ্রান্তি থাকলে তা সংশোধন করে নেওয়া হবে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, কিন্তু ধর্মহীনতায় নয়। ‌আওয়ামী লীগ বিশ্বাস করে, রাষ্ট্র সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সম আচরণ করবে। কোন ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাস-নাশকতা, দাঙ্গা সৃষ্টি করা যাবে না।

যদি কোন আইন অথবা বিধি ইসলামের পরিপন্থী হয়ে থাকে তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন চারদলীয় জোটের সঙ্গে আপনারা ক্ষমতায় ছিলেন তখন সে সমস্ত বিধি বা আইনের ধারা পরিবর্তন করার জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছিলেন সেটিও জাতির সামনে অনুগ্রহ করে উপস্থাপন করুন।

বাঙালি মুসলমানের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে অনুগ্রহ করে সন্ত্রাস-নাশকতা না করে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত গবেষণাধর্মী তথ্য- উপাত্ত জাতির সামনে উপস্থাপন করুন।‌ দেশের সকল মানুষ মিলে একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুক্তিযুক্তভাবে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে চলমান উন্নয়নের ধারা মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের পবিত্র দায়িত্ব।

ইসলাম বলে, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুতরাং ঈমান রক্ষার লক্ষ্যে দেশের সম্পদ ও ভবিষ্যৎ বিনষ্ট করা থেকে বিরত থাকা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানী দায়িত্ব।

বাংলাদেশের ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী এদেশে ইসলামসহ কোন ধর্মের পরিপন্থী কোনো কর্মকাণ্ড পরিচালিত হতে দিতে চান না। তিনি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন একটি পরমতসহিষ্ণু দেশপ্রেমিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ।

মহান সৃষ্টিকর্তায় বিশ্বাসী প্রত্যেক ধর্মপ্রাণ নাগরিক এগিয়ে আসুন, আমরা সবাই মিলে এই মুহূর্তে সমগ্র বিশ্বে নিপীড়িত মুসলমানের পক্ষে সর্বোচ্চ ন্যায়ভিত্তিক কণ্ঠস্বর, মজলুম জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ-নেতৃত্বে পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতির মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখি।

(লেখক জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

May 21, 2026, 11:17 PM Asia/Dhaka
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
Latest News
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp