
তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার চেয়েছেন স্বজনরা।
এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়। নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।
গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



