
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী দল মূলত আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির দিকটি খতিয়ে দেখছে।
এদিকে কোবে ব্রায়ান্টের মৃত্যুতে আজ মঙ্গলবারের সকল খেলা বাতিল করেছে ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন(এনবিএ)।
প্রসঙ্গত, স্থানীয় সময় গত রবিবার সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটি বিদ্ধস্ত হয়ে যায়। এতে কোবে ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিসহ ৯ জন নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



