Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি হোটেল বয় থেকে জাল নোটের কারিগর
অপরাধ-দুর্নীতি জাতীয়

হোটেল বয় থেকে জাল নোটের কারিগর

By Saiful IslamJanuary 4, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ১২ বছর বয়সে বরগুনা থেকে ঢাকায় এসে একটি হোটেলে বয়ের কাজ নিয়েছিলেন ছগির হোসেন। এরপর দক্ষ এক গুরুর হাতে পড়ে সেই ছগিরই এখন এক মুদ্রা জালিয়াত চক্রের হোতা। জাল নোটসহ ধরা পড়ে জেলও খেটেছেন ছগির, কিন্তু কারাগার থেকে বেরিয়ে ফিরে গেছেন সেই পুরনো কারবারে।
হোটেল বয় থেকে জাল নোটের কারিগর

Advertisement

সোমবার রাতে মিরপুরের পল্লবী থেকে ৪৭ বছর বয়সী ছগিরকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তার সঙ্গে গ্রেপ্তার হন তার দুই সহযোগী সেলিনা আক্তার পাখি (২০) এবং মো. রুহুল আমিন (৩৩)। গ্রেপ্তারের সময় ছগির, পাখি ও আমিনের কাছে এক কোটি ২০ লাখ টাকার জাল নোট এবং জালিয়াতির সরঞ্জাম পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকার কারওয়ানবাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব কর্মকর্তা মঈন।
হোটেল বয় থেকে জাল নোটের কারিগর
তিনি বলেন, ছগির ১৯৮৭ সালে বরগুনা থেকে ঢাকায় এসে একটি হোটেলে বয়ের কাজ নেন। পরে ভ্যানে করে পোশাক ফেরি করতে শুরু করেন। ওই কাজে থাকার সময়ই ইদ্রিস নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। ইদ্রিসের মাধ্যমেই তার জাল টাকা তৈরির হাতেখড়ি।
মঈন বলেন, “প্রথমে ছগির জাল টাকা বিক্রি করত। পরে সে নিজেই জাল টাকা তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। ২০১৭ সালে জাল টাকাসহ ইদ্রিস ও ছগির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। এক বছর জেল খেটে আবারও সে জাল নোট তৈরি শুরু করে।”

র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, ছগির যে চক্র গড়ে তুলেছেন, তারা সাত থেকে আটজনের মাধ্যমে জাল নোট ‘বিক্রির’ কাজটি করে আসছিল। গত বছরের ২৮ নভেম্বর মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এক মাস ৭ দিন পর ছগিরকে ধরা সম্ভব হয়।

র‌্যাবের মুখপাত্র মঈন বলেন, “চক্রের হোতা ছগির তার ভাড়া বাসায় ল্যাপটপ আর প্রিন্টার ব্যবহার করে জাল নোট ছাপানোর কাজটি করতেন। প্রয়োজনীয় উপকরণ তিনি নিজেই সংগ্রহ করতেন। এ ফোর সাইজের দুটি টিস্যু পেপার একসাথে আঠা দিয়ে লাগিয়ে রঙিন প্রিন্টারে ছাপানো হত জাল নোট।

“প্রিন্টিং আর কাটিংয়ের কাজে চক্রের অন্যদের সম্পৃক্ত করতেন না ছগির। নিজে হাতে জাল নোট তৈরির পর অন্যদের খবর দিতেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য।”

গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, ঢাকা ও বরিশাল এলাকায় এসব জাল নোট ‘বিক্রি’ করে আসছিল ছগিরের চক্রটি। এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করত ১০ থেকে ১৫ হাজার টাকায়। নির্দিষ্ট লক্ষ্যের বেশি বিক্রি করতে পারলে সহযোগীদের বোনাসও দিতেন ছগির।

“জিজ্ঞাসাবাদে ছগির বলেছে, করোনাকালে মাঝে মাঝে সে নিজেও এসব জাল নোট স্থানীয় বাজারে ব্যবহার করত এবং কয়েকবার সে সাধারণ জনগণের হাতে ধরাও পড়েছে। সাধারণত মেলা, ঈদে পশুর হাটে, জন-সমাগমের স্থানে তারা এসব জাল নোট ছড়িয়ে দেয়। বর্তমানে বাণিজ্য মেলা ও শীতকালীন বিভিন্ন উৎসব ও মেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ জাল নোট তৈরি পরিকল্পনা করেছিল তারা।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার পাখির স্বামীও জাল নোটের কারবারে জড়িত। ঢাকার কামরাঙ্গীরচরের একটি বিউটি পার্লারে এক সময় কাজ করতেন পাখি। পরে স্বামীর হাত ধরে ছগিরের মাধ্যমে তিনি জালিয়াতিতে জড়ান।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa