Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘হ্যা’-‘না’ ভোটের প্রবক্তারা আমাদেরকে নির্বাচনের কথা বলে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
জাতীয়

‘হ্যা’-‘না’ ভোটের প্রবক্তারা আমাদেরকে নির্বাচনের কথা বলে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

By Bhuiyan Md TomalJuly 27, 20232 Mins Read

‘হ্যা’-‘না’ ভোটের প্রবক্তারা আমাদেরকে নির্বাচনের কথা বলে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক :   নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘হ্যা’-‘না’ ভোটের প্রবক্তারা আমাদেরকে নির্বাচনের কথা বলে। ঠাকুরগাঁওয়ের কুখ্যাত রাজাকারের ছেলে মির্জা ফখরুল আমাদেরকে নির্বাচনের সবক দেয়। মির্জা ফখরুল ও জেনারেল মাহবুব দিনাজপুরের নির্বাচনে ভোট কেড়ে নিয়েছিল।

বুধবার ( ২৬ জুলাই ) প্রতিমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জনসভায় বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমাদেরকে লড়াইয়ের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি। সন্ত্রাস কি জিনিস আওয়ামী লীগ জানে না। সন্ত্রাসের পথ আওয়ামী লীগ ধরে না।

তিনি বলেন, ‘আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ’। আওয়ামী লীগ রক্ত দিতে জানে। আওয়ামী লীগ কখনো রক্ত নেয়ার রাজনীতি করে না। রক্ত নেয়ার রাজনীতি করে বেগম খালেদা জিয়া। রক্ত নেয়ার রাজনীতি করেছে জিয়াউর রহমান।’

প্রতিমন্ত্রী বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে খুনি জিয়া। হত্যাকারীদের পুনর্বাসন করেছে খালেদা জিয়া। জঙ্গিবাদ কায়েম করেছে খালেদা জিয়া। ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে খালেদা জিয়া। শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছে খালেদা জিয়া।

সেই রক্তাক্ত হাত দিয়ে মির্জা ফখরুল, বিএনপি, খালিদ মাহমুদ চৌধুরীকে যতই ভয় দেখায় না কেন, এ রক্ত ভয় পাওয়ার রক্ত নয়, এ রক্ত হচ্ছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের রক্ত। একজন খালিদকে হত্যা করলেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খালিদ মাহমুদ তৈরি হবে। সেই উদ্দীপনা ও সাহস নিয়ে দুই আগস্ট রংপুর বিভাগের আওয়ামী লীগের মহাসমাবেশকে সফল করতে হবে।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী শোভন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান চৌধুরী মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, চিরিরবন্দর উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

৪০ টাকায় কেনা ডাব রাজধানীতে ১৫০ টাকায় বিক্রি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa