Advertisement

স্পোর্টস ডেস্ক : বড় টুর্নামেন্টে স্পেনের পেনাল্টি ভাগ্য যেন কোনভাবেই সফলতার মুখ দেখছে না। ইউরো ২০২০ এ ইতালির কাছে সেমিফাইনালে পেনাটি শুটআউটে হেরে বিদায় নিয়েছিল লুইস এনরিকের দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ ড্র অবস্থায় ছিল। ২০১৮ বিশ্বকাপেও পেনাল্টিতে কপাল পুড়ে স্পেনের। সেবার রাশিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার মরক্কোর সঙ্গে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিল স্পেন।

মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে স্পেন কোচ লুইস এনরিকে পেনাল্টিতে দুর্বলতার কথা স্বীকার করে জানিয়েছিলেন তার দল অন্তত ১০০০ পেনাল্টি প্রাকটিস করেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে। এনরিকে বলেছিলেন, ‘আমরা নিজেদের কাজটা ভালোই করেছি। এক বছর আগে সবাইকে জানিয়েছি আমাদের অন্তত ১০০০ পেনাল্টি প্রাকটিস করতে হবে। পেনাল্টিতে নার্ভ ধরে রাখা কষ্ট। আমরা প্রত্যেকবার প্রাকটিস শেষ করে পেনাল্টির প্রাকটিস করেছি।’

লুইস এনরিকের এত অনুশীলন যেন একবারেই ভেস্তে গেল। মরক্কোর বিপক্ষে কোনভাবেই তারা এটিকে কাজে লাগাতে পারলো না। বৌনর দৃঢ়তায় তিনটি পেনাল্টি নিয়ে একটিতেও গোল করতে পারেনি স্পেন। খেলা পেনাল্টি শুটআউটে গড়ালে প্রথম শটটি বারে মারেন পাবলো সারবিয়া। কার্লস সোলারের দ্বিতীয় শটটি বামে ঝুঁকে রুখে দেন তিনি। বুসকেটসের নেয়া তৃতীয় শটটিও রুখে দেন এই মরক্কোর গোলরক্ষক। অনুশীলনে ঘাম ঝরালেও মাঠে তার প্রতিফলন না হলে সেটা যে বৃথা অনুশীলন ছিল সেটিরই প্রমাণ করলেন স্পেনের খেলোয়াড়রা।

স্পেনকে বিদায় করে ইতিহাস সৃষ্টি করল মরক্কো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.