
বুধবার (২৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ে, শিক্ষার গুণগত মান এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এসডিজি-৪) অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজে অনার্স কোর্স চালুর ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, শ্রেণিকক্ষে পাঠদানের মান, উপযোগিতা যাচাই করার সুপারিশ করে কমিটি। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বৈঠকে তুলে ধরা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন দফতরের প্রধানরাসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



