Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ১০৮৯ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

১০৮৯ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 4, 20251 Min Read
Advertisement

এমপিওভুক্তি
শর্তসাপেক্ষে দেশের ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

তিনি জানান, “আমরা এমপিওভুক্তির জন্য আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। প্রধান উপদেষ্টা শর্তসাপেক্ষে সেগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন।”

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে, শুধুমাত্র সেগুলোই এমপিওভুক্ত করা হবে। প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।”

মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান।
এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেগুলো এখনো সরকারি কোনো অনুদান বা এমপিও সুবিধা পায় না।

গত ১৩ অক্টোবর থেকে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল সরকার।

সবচেয়ে সৎ ছুটির আবেদন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১০৮৯ ইবতেদায়ি এমপিওভুক্তির মাদরাসা সিদ্ধান্ত স্বতন্ত্র স্লাইডার
Related Posts
July

সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে সরকার

December 14, 2025
রাজনৈতিক দল

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল

December 14, 2025
ওসমান হাদি

ওসমান হাদির ঝালকাঠির বাড়িতে চুরি

December 14, 2025
Latest News
July

সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে সরকার

রাজনৈতিক দল

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল

ওসমান হাদি

ওসমান হাদির ঝালকাঠির বাড়িতে চুরি

Jamayat

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

ফাহিম আল ট্রাষ্ট

হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাষ্ট

DMP

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি : ডিএমপি কমিশনার

Nirbachon Office

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

Inqulab

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত

Upodastha

হাদির ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে : প্রধান উপদেষ্টা

ওসমান হাদি

কনজারভেটিভ ম্যানেজমেন্টে শরিফ ওসমান হাদি, অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.