
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন অনুষ্ঠান উপস্থাপন করেন সেনাসদর, আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক।
এতে জানানো হয়, উক্ত ম্যারাথনে দেশ ও বিদেশের এলিট রানার, সার্ক রানার এবং বাংলাদেশি রানারসহ আনুমানিক ২০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন।
আর্মি স্টেডিয়াম থেকে ৪২.১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১.০৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতার্তুক এভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) ব্যবহৃত হবে। ফুল ম্যরাথনে অংশ নেবেন ১০০ জন, যা শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায়।
অপরদিকে ১০০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হবে একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে। ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে ম্যারাথনে অংশ নিতে হবে।
এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান, সেনাসদর, এমটি পরিদপ্তর এর কর্ণেল স্টাফ কর্ণেল মোঃ শওকত ওসমান, স্পোর্টস্ ভিশন লিমিটেড এর চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের জেনারেল সেক্রেটারী এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



