Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ১০ বছর পর আবারও পাকিস্তানের টেস্ট দলে ফাওয়াদ আলম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

১০ বছর পর আবারও পাকিস্তানের টেস্ট দলে ফাওয়াদ আলম

By Mohammad Al Aminডিসেম্বর 8, 20192 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: প্রায় ১০ বছর পর পাকিস্তান টেস্ট দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ১০ বছর পর আবারও পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেয়েছেন ফাওয়াদ আলম।

২০০৯ সালের নভেম্বরে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ফাওয়াদ। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন তিনি। এরপর আরও দুই ম্যাচ খেলে দল থেকে ছিটকে পড়ে যান। ৩ টেস্টে তার রান ২৫০।

পরবর্তীতে ঘরোয়া আসরে পারফর্ম করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে সুযোগ পান ফাওয়াদ। ৩৮ ওয়ানডেতে তার সংগ্রহ ৯৬৬ রান ও ২৪ টি-টোয়েন্টিতে ১৯৪ রান। ২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

সম্প্রতি কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধের হয়ে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করেছেন ফাওয়াদ। সর্বশেষ ছয় ইনিংস ফাওয়াদ রান করেছেন- ৯২, ১, অপরাজিত ২৯, ১০৭, ০, ৬৫, ২১১ এবং ১১৬। তাই আবারো টেস্ট দলে ডাক পেলেন।

ফাওয়াদকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ উল হক বলেন, আমাদের মূল লক্ষ্য, ধারাবাহিকতা অব্যাহত রাখা। যারা ধারাবাহিকভাবে ভালো করছে তাদেরকে দলে রাখা হয়েছে। ফাওয়াদ বর্তমানে ভালো করছে এবং ধারাবাহিক। এছাড়া দলের খুব বেশি পরিবর্তন করতে চাই না আমরা। যতটুকু প্রয়োজন ছিলো, ততটুকুই পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৯ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজ দিয়ে ২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তানের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তান টেস্ট দল : আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

জুন 12, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
Latest News
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa