
এবারও অবশ্য ম্যানচেস্টার সিটিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এর আগে পাঁচবার লিগ কাপের শিরোপা জিতেছিল লায়ন্সরা।
লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগ হয়েছিল লেস্টার সিটির মাঠে। কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছিল ভিলা। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার মাঠে অবশ্য প্রথম সুযোগটি পেয়েছিল লেস্টার। কিন্তু সেটা থেকে গোল আদায় করে নিতে পারেনি। তবে ১২ মিনিটের মাথায় অ্যাস্টন ভিলা যে সুযোগটি পায় সেটা দারুণভাবে কাজে লাগায়। এ সময় জ্যাক গ্রিয়েলিশের বাড়িয়ে দেওয়া বল থেকে ম্যাট টার্গেট নিশানা ভেদ করেন। তার নেওয়া শট রুখতে পারেননি লেস্টার সিটির গোলরক্ষক কাসপার সেমিকেল।
টার্গেটের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে অ্যাস্টন ভিলা। বিরতির পর অবশ্য সমতায় ফেরে লেস্টার। ম্যাচের ৭২ মিনিটে লেস্টারের কেলেচি হিয়ানাচো গোল করে স্বস্তি ফেরান। শেষ ১৫ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। ছড়ায় উত্তেজনা। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে সব উত্তেজনায় পানি ঢেলে দেন অ্যাস্টন ভিলার ত্রেজগুয়েট। ৯০+৩ মিনিটের মাথায় তার গোলের পর বুনো উল্লাসে মেতে ওঠে লায়ন্সের খেলোয়াড় ও সমর্থকরা। ম্যাচ শেষে মাঠ সমর্থকদের দখলে চলে যায়।
লিগ কাপের ফাইনালে ওঠা অ্যাস্টন ভিলা অবশ্য প্রিমিয়ার লিগে সুবিধাজনক অবস্থানে নেই। রেলিগেশন জোন থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে থেকে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে। তবে লিগ কাপে দারুণ খেলেছে তারা। এটার ধারাবাহিকতা প্রিমিয়ার লিগে নিয়ে যেতে পারে কিনা দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



