জুমবাংলা ডেস্ক: জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ১১৬ ধর্মীয় বক্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন—দুদক অনুসন্ধান শুরু করেছে বলে যে খবর এসেছে তা বিভ্রান্তিকর বলছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

বৃহস্পতিবার দুপুর ১টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সচিব মাহবুব হোসেন বলেন, ‘ওই আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্রটি পরীক্ষা করতে একটি কমিটি করা হলেও অনুসন্ধানের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।’

জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে ১১৬ ওয়ায়েজিনের (ধর্মীয় বক্তা) আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুদকে শ্বেতপত্র দিয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত ‘গণকমিশন’।

দুদক সচিব বলেন, ‘১১৬ জন ধর্মীয় বক্তা/আলেমের আর্থিক লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন হতে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে বলে কিছু কিছু গণমাধ্যমে আসা খবরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।’
দুদক

Advertisement

‘ওই শ্বেতপত্রটি পরীক্ষা করে সংক্ষিপ্তসার কমিশনে উপস্থাপন করার জন্য দুদক থেকে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। সেটি পরীক্ষা করে কমিশনের কাছে উপস্থাপন করাই এই কমিটির দায়িত্ব।’

কমিশন সচিব বলেন, ‘আলেমগণের আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধানের কোনো দায়িত্ব ওই কমিটিকে দেওয়া হয়নি। এমনকি কমিশন হতে কোনো অনুসন্ধানের সিদ্ধান্তও গ্রহণ করা হয়নি।’

উল্লেখ্য, গত ১১ মে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার হাতে মাওলানা মামুনুল হকসহ ১১৬ সন্দেহভাজন ধর্মীয় বক্তার তালিকাসহ ২২১৫ পাতার একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

১৫ একর জমির ওপর ব্যাপক প্রস্তুতি, পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে জনসভার মঞ্চ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.