Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ১১ লাখ টাকার পাট কিনতে অতিরিক্ত ব্যয় আরও প্রায় ১৪ লাখ টাকা!
জাতীয়

১১ লাখ টাকার পাট কিনতে অতিরিক্ত ব্যয় আরও প্রায় ১৪ লাখ টাকা!

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 28, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনার বেসরকারি সোনালী জুট মিলের জন্য ১১ লাখ ১০ হাজার ৮০০ টাকার পাট কেনা হয়েছে। এই পাট কিনতে গিয়ে সম্মানী, যাতায়াত, আপ্যায়ন এবং পাট ব্যাপারীদের উপহার বাবদ ব্যয় হয়েছে ১৩ লাখ ৯১ হাজার টাকা!

সোনালী জুট মিল পরিচালনার মালিকানা বিষয়ক জটিলতা নিরসনে ১৪ জুলাই বৈঠকে গঠিত দেনা পাওনা নিরূপণ কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ মিলের গুদামে পাট রেখে ৪০ কোটি টাকা ঋণ দেয়ায় দুদকের মামলায় সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা এখন জেল হাজতে। আর মিল মালিক বিদেশে।

কমিটির কাছে হাসান ট্রেডার্স চার মাস মিল পরিচালনা করার জন্য তার বিনিয়োগ হিসেবে এক কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার পাওনা বলে হিসাব দাখিল করে। মাহমুদুল হাসান এই চার মাস মিলে উৎপাদনের জন্য পাট কেনে ১১ লাখ ১০ হাজার টাকার।

এই পাট কিনতে তার বাড়তি খরচ হয়েছে ১৩ লাখ ৯১ হাজার ৩০০ টাকা। খরচের খাতগুলো হচ্ছে, গাড়ি ভাড়া ২ লাখ ৬০ হাজার টাকা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের জ্বালানি বাবদ ১ লাখ ১৮ হাজার টাকা, ঠিকাদারের সম্মানী বাবদ ৩ লাখ ১৭ হাজার ৩০০ টাকা, পাটের মোকামে যাতায়াত খরচ বাবদ ১ লাখ ২০ হাজার টাকা, বায়ারদের পেছনে খরচ ১ লাখ ৭৬ হাজার টাকা, পারিতোষিক খরচ ২ লাখ টাকা, পাট কেনার অগ্রিম ক্ষতিপূরণ ৫০ হাজার টাকা, ক্রেতাদের কাছ থেকে অর্ডারের অগ্রিম প্রদান ১ লাখ ৫০ টাকা।

সোনালী জুট মিলের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী এম এস এমদাদ হোসেন বলেন, ‘মালিকপক্ষ কীভাবে মিল পরিচালনা করবে তা তাদের এখতিয়ার।’

মাহমুদুল হাসানের হিসাব প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সাথে ভাড়াটিয়ার চুক্তি। কিন্তু ভাড়া তো দেয়নি এবং মিলটি পূর্ণাঙ্গভাবে চালুও করেনি। ১১ লাখ টাকার পাট কিনতে ১৪ লাখ টাকা ব্যয় বিষয়টি হাস্যকর।’

ঠিকাদার হাসান ট্রেডার্স’র মাহমুদুল হাসান জানান, ১১ লাখ টাকার পাট কিনতে ১৪ লাখ টাকা অন্যান্য ব্যয়। প্রথমবার খরচ আরও বেশি হয়েছে।

প্রসঙ্গত, কয়েকবার হাত বদলের পর মিলের দায়িত্ব গ্রহণ করেন বাগেরহাটের আব্দুল মান্নান তালুকদারের নিউ বসুন্ধরা গ্রুপ। কোনো চুক্তিপত্র ছাড়াই তিনি মিলটি পরিচালনা করছিলেন। ২০১৮ সালে মান্নান তালুকদারের অবৈধ ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বাংলাদেশ ব্যাংক এবং দুদক তদন্তে নামে।

পরবর্তীতে দুদকের ১১০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় মান্নান জেল হাজতে যান। পরে জুট মিল পরিচালনার ঠিকাদার নিযুক্ত হন পুরবী ট্রেডিং, হাসান ট্রেডার্স হয়ে সেলিম এন্টারপ্রাইজ। তারা কেউই চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারেননি। বরং মিলের স্থাবর সম্পত্তি বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি সোনালী জুট মিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এস এম এমদাদ হোসেন মিল পরিচালনার জন্য  হাসান ট্রেডার্সের মাহমুদুল হাসানের সাথে চুক্তি করেন। ৪ লাখ ১৫ হাজার টাকা মাসিক ভাড়া চুক্তি হয়। সে হিসাবে ইনভেন্ট্রি করে মিলটি মালিক কর্তৃপক্ষ ঠিকাদারকে বুঝিয়ে দেন। চুক্তি অনুযায়ী ১ মার্চ থেকে মিল চালু, পুঁজি বিনিয়োগ করার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষের অভিযোগ হাসান ট্রেডার্সের মালিক মাহমুদুল হাসান কোনো অর্থ বিনিয়োগ করেননি।

এদিকে হাসান ট্রেডার্স পুনরায় মিল নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা  চালান। যার ফলশ্রুতিতে তিনি খুলনা বিভাগীয় শ্রম দপ্তর পরিচালকের হস্তক্ষেপ কামনা করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে ৭ জুলাই পরিচালক মিজানুর রহমানের দপ্তরে এক বৈঠক হয়। সেখানে শ্রম দপ্তর থেকে সোনালী জুট মিলস লিমিটেড একটি পত্র দেন ১৪ জুলাই আলোচনায় বসার জন্য । চিঠিতে বলা হয়, সভায় মিলের সৃষ্ট সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাসান ট্রেডার্সকে এমদাদ হোসেন মিল পরিচালনার দায়িত্ব দিতে অস্বীকার করায় সিদ্ধান্ত হয় মিল পরিচালনা করবেন আলম ও তাসনিম হাসান। তবে যে চার মাস হাসান ট্রেডার্স মিলটি পরিচালনা করেছেন তার দেনা-পাওনা বুঝিয়ে দেয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এই কমিটির আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহবুদ্দিন আহমেদ।  সূত্র : ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

জুন 16, 2026
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026
Latest News
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa