Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Jobs ১২০ টাকায় সরকারি চাকরি পেলেন ২১ নারী
Jobs শিক্ষা

১২০ টাকায় সরকারি চাকরি পেলেন ২১ নারী

By Sibbir OsmanNovember 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বরগুনা জেলার পাঁচ উপজেলায় ১২০ টাকায় চাকরি পেয়েছেন ২১ নারী। এতে ওই পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে। চাকরি পাওয়া নারী ও তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনা জেলার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী পাঁচ উপজেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত ৪ নভেম্বর শুক্রবার এ পদের লিখিত পরীক্ষা বরগুনা জেলা প্রশাসক ও জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। গত ৫ নভেম্বর এ নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রত্যেক পদের বিপরীতে ৫ জন করে লিখিত পরীক্ষায় ১১৫ জন উত্তীর্ণ হন।
সরকারি চাকরি

Advertisement

গত মঙ্গল ও বুধবার দুই দিনে বরগুনা জেলার ২৩ পদের ১১৫ জনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোসা. আফসানা মিমি বলেন, ১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা মোসা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। খুবই ভালো লাগছে।

বরগুনা জেলা প্রশাসক ও জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

July 4, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa