Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১২১ শিশুকে দেয়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের দণ্ড হাইকোর্টে অবৈধ
আইন-আদালত জাতীয় স্লাইডার

১২১ শিশুকে দেয়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের দণ্ড হাইকোর্টে অবৈধ

By Protik HossainOctober 31, 20192 Mins Read

bdmorning1562771063fdsgdf

Advertisement
জুমবাংলা ডেস্ক : ১২১ শিশুকে দেয়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের দণ্ডকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন। হাইকোর্ট বলছেন, সুনির্দিষ্ট আইন থাকার পরেও শিশুদের সংঘটিত অপরাধের বিচারের ক্ষেত্রে আইনের লঙ্ঘন হওয়ায় বিব্রত হাইকোর্ট। এ কারণেই শিশুদের বিচারিক অধিকার নিশ্চিত করতে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে দেশের উচ্চ আদালতকে।

সর্বশেষ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশের একটি জাতীয় দৈনিকে ‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনা হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ‘টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ১২১টি শিশুর সন্ধান পাওয়া গেছে— যাদের দণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরা তিন মাস থেকে এক বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ড ভোগে করছে।’

কিন্তু আইনের বাইরে শিশুদের ওপর এমন দণ্ডারোপ দেখে বিব্রত প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘উই আর শকড’। পাশাপাশি ওইসব ভ্রাম্যমাণ আদালতের দণ্ডারোপকে অবৈধ ঘোষণাও করেন হাইকোর্ট।

আদালত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘শিশু আদালত নিয়ে ২০১৩ সালের স্পষ্ট আইন রয়েছে। কিন্তু এ আইনের (শিশু আইন, ২০১৩) বাইরে গিয়ে শিশুদের বিচার বা দণ্ড দেওয়া অবৈধ।’

অথচ জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০১৩ সালে ‘শিশু আইন’ নামে নতুন আইন প্রণয়ন করে। ওই আইনের ৪ নম্বর ধারায় ‘শিশু’র সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, ‘বিদ্যমান অন্য কোনও আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অনুর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে।’

আর শিশুদের বিচারের জন্য গঠিত আদালত বিষয়ে আইনটির ১৬ ধারার (১) উপধারায় উল্লেখ আছে— ‘শিশুদের সংঘটিত যে কোনও অপরাধের বিচার করার জন্য, প্রত্যেক জেলা সদরে শিশু-আদালত নামে এক বা একাধিক আদালত থাকবে। পাশাপাশি (২) উপধারায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (২০০০ সনের ৮ নং আইন) এর অধীন গঠিত প্রত্যেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্বীয় অধিক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত শিশু আদালত হিসেবে গণ্য করার এবং কোনও জেলায় উক্তরূপ কোনও ট্রাইব্যুনাল না থাকলে, উক্ত জেলার জেলা ও দায়রা জজ স্বীয় অধিক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত শিশু-আদালত হিসেবে গণ্য করতে বলা হয়েছে।’

আইনের এসব সুস্পষ্ট বিধান উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালত ১২১টি শিশুকে দণ্ড দিয়েছে। তবে ১২১টি শিশুর বাইরেও যেসব শিশু ভ্রাম্যমাণ আদালত ব্যতীত অন্য আদালতে (শিশু আদালত ব্যতীত) দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাদের ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আইনজীবী ইশরাত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দণ্ডবিধিতে ৯ বছরের কম বয়সী শিশুদের কোনও অপরাধই অপরাধ বলে গণ্য হবে না বলে উল্লেখ রয়েছে। কেননা, ৯ বছরের নীচে শিশুদের অপরাধজ্ঞান থাকে না, তাই এটা কোনও আদালতেই শাস্তিযোগ্য নয়। অথচ র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৯ বছরের নিচের শিশুদেরও শাস্তি দিয়েছে, যা অবৈধ।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa