
সেই আক্ষেপ গুছিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে পাল্লেকেলে টেস্টে। এদিন শুধু সেঞ্চুরিই করেননি, নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি।
টেস্ট ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এখন মুমিনুল-শান্তর। দুজনের ৫১৪ বলের জুটি থেকে আসে ২৪২ রান।
এই রেকর্ড জুটি ভাঙে শান্তর ১৬৩ (৩৭৮) রানে বিদায়ে। মুমিনুলও বিদায় নিয়েছেন ক্যারিয়ারের ১১তম শতক হাঁকিয়ে। তার ব্যাটে এসেছে ৩০৪ বলে ১২৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪০ রান। মুশফিকুর রহিম ২২ আর লিটন দাস অপরাজিত আছেন ১২ রানে। দ্বিতীয় দিনে এখনও ৩৫ ওভার খেলা বাকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



