Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে আটক ৫০ বছরের বর
অপরাধ-দুর্নীতি জাতীয়

১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে আটক ৫০ বছরের বর

By Hasan MajorOctober 12, 20202 Mins Read

১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে আটক ৫০ বছরের বর

Advertisement
জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১২ বছরের এক মেয়েকে বাল্যবিয়ের অপরাধে ৫০ বছর বয়স্ক বর দিদারুল ইসলাম দিদারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামারখাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে রাতে অভিযুক্ত বরকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। দণ্ডপ্রাপ্ত দিদারুল হোসেন দিদার উপজেলার বেসনাল গ্রামের আ. কাদির বেপারীর ছেলে।

জানা গেছে, মুদি দোকানদার দিদার হোসেন (৫০) প্রথম স্ত্রী রেখে ১২ বছরের ওই নাবালিকা শিশুকে সরাহ কাবিনের মাধ্যমে বিয়ে করেন। ওই শিশু একই উপজেলার পার্শ্ববর্তী পয়শাগাঁও গ্রামের সাইজউদ্দিনের মৃধার মেয়ে মাহফুজা (১২)। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পয়শাগাঁও গ্রামের স্থানীয় কতিপয় বাসিন্দা জানান, এটি দিদারুলের ২য় বিবাহ, ১ম স্ত্রীকে রেখেই ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করেন সে।

উপজেলার মিতারা গ্রামের ইয়াসিন হুজুর নিয়ম নীতির তোয়াক্কা না করে গত বুধবার (৭ অক্টোবর) রেজিস্ট্রি ছাড়াই সরাহ কাবিনের মাধ্যমে এ বিয়ে পড়ান।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহফুজার মামা তাজুল ইসলাম মোঠোফোনে জানান, আমার বোন ও বোনের স্বামী কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ধরনের। তাদের দুজনকে ফুসলিয়ে পার্শ্ববর্তী দিদার হোসেন আমাদের কাউকে না জানিয়ে এ জঘন্য কাজটি করেছেন। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত বর দিদার হোসেন সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমি ২০ বছর আগে বিয়ে করি। কিন্তু এখনও আমি নিঃসন্তান। এক মাস, দুই মাস বা ছয় মাস পরে আমি আরেকটি বিয়ে করব। আমার প্রথম স্ত্রী আমার টাকা-পয়সা আত্মসাৎ করার জন্য আমার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করলে ভ্রামমাণ আদালত তাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১ বছর কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত কাজীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

July 12, 2026
PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

July 12, 2026

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

July 12, 2026

Latest News

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

পুলিশের জরুরি বার্তা

পানিতে ডুবে আছে রাস্তা, পুলিশের জরুরি বার্তা

Dhaka

টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক

বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa