
তারই জবাব দিয়ে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের বাসায় চিঠি পাঠিয়েছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান মেননের দেয়া চিঠির জবাব মোহাম্মদ নাসিমের বাসায় পৌঁছে দেন। তবে, চিঠির জবাবে কি লিখেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে, সোমবার বেলা ১১টায় মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসায় বৈঠকে বসবেন ১৪ দলের নেতারা। এরপর বৈঠক শেষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাশেদ খান মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



