স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল বোলারদের বীরত্বে। পরের টেস্টে সেই বোলাররাই ভুলে ভরা বোলিং উপহার দিলেন।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১ উইকেটে ৩৪৯ রান।

এর মধ্যে কিউই অধিনায়ক টম লাথামেরই ছিল ১৮৬ রান। দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে দ্বিশতক ছাড়িয়ে যান তিনি।

এর পর বাংলাদেশ অধিনায়কের এক ওভারে এক বাউন্ডারি আর দুই ছক্কা হাঁকিয়ে ২৫০ রান পূর্ণ করেন।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আড়াইশ রানের মাইলফলক ছুঁলেন লাথাম। এর পর ২ রান যোগ করে স্কয়ার লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ধরা পড়েন।

ফলে ৩৭৩ বলে ৩৪ চার ও ২ ছক্কার মারে ২৫২ রানের ইনিংসের সমাপ্তি ঘটে লাথামের।

Advertisement

আর এরই সঙ্গে ক্রিকেট ইতিহাসের অনন্য এক কীর্তিতে নাম লেখান লাথাম। নারী ও পুরুষ মিলে প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঠিক ২৫২ রানের ইনিংস খেললেন কিউই অধিনায়ক। তার আগে আর কোনো ব্যাটার ঠিক ২৫২ রানে থামেননি।

আরও একটি ইতিহাসকে অবশ্য পেছনে ফেলে এসেছেন লাথাম।

ক্রিকেট ইতিহাসে ২২৯ রানের ইনিংস এখন পর্যন্ত খেলেনি কোনো পুরুষ ব্যাটার। ১৯৯৭ সালে নারী ওয়ানডে ম্যাচে ১৫৫ বলে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক।

প্রসঙ্গত লাথামের ক্যারিয়ারসেরা রান ২৬৪। ২০১৮ সালে ওয়েলিংটনে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত সেই ইনিংস খেলেন।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের এমন সূচনা কল্পনাও করেননি অনেকে!

স্কোরবোর্ডে ১১ রান যোগ করতেই টপঅর্ডারের চারজন হাওয়া। এর পর মাত্র ২৭ রানেই সাজঘরে ফিরে যান প্রথম ৫ ব্যাটার।

ফলে চোখরাঙানি দিচ্ছিল নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কা।

কিন্তু উইকেটরক্ষক সোহান আর ইয়াসির আলি রাব্বির প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়ে দলীয় স্কোর শতক ছাড়ায়।

কিন্তু স্কোরকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি সোহান-ইয়াসির। ১২৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ কিউই অধিনায়ক লাথামের অর্ধেক রান করতে পেরেছেন টাইগাররা।

এখনও ৩৯৫ রান পিছিয়ে বাংলাদেশ। এদিকে দ্বিতীয় দিনের সমাপ্তি টেনেছেন আম্পায়াররা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৫২১/৬ ডিক্লেয়ার (১২৮.৫ ওভার)
ল্যাথাম ২৫২, কনওয়ে ১০৯, ব্লান্ডেল ৫৭*, ইয়ং ৫৪, টেলর ২৮;
এবাদত ২/১৪৩, শরিফুল ২/৭৯।

বাংলাদেশ ১২৬/১০ (৪১.২ ওভার)
ইয়াসির ৫৫, সোহান ৪১, লিটন ৮, সাদমান ৭, নাঈম ০, শান্ত ৪, মুমিনুল ০;
বোল্ট ৫/৪৩, সাউদি ৩/২৮, জেমিসন ২/৩২।

তথ্যসূত্র: স্টাফ স্পোর্টস

ছুটি কাটিয়ে মাঠে ফিরেই নায়ক সাকিব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.