Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৫০ র‌্যাংকিংয়ে আসার প্রক্রিয়া শুরু হলো: কাজী সালাউদ্দিন
খেলাধুলা ফুটবল

১৫০ র‌্যাংকিংয়ে আসার প্রক্রিয়া শুরু হলো: কাজী সালাউদ্দিন

By Saiful IslamNovember 14, 20202 Mins Read

১৫০ র‌্যাংকিংয়ে আসার প্রক্রিয়া শুরু হলো: কাজী সালাউদ্দিন

Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে কাতার বিশ্বকাপে খেলানোসহ র‌্যাংকিংয়ে উন্নতি ঘটানোর অনেক স্বপ্ন দেখিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বাস্তবে তার কিছুই হয়নি। বাংলাদেশের ফুটবল কেবল পিছিয়েই গেছে। গতকাল শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে বাংলাদেশের জয়কে এগিয়ে যাওয়ার পথে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন কাজী সালাউদ্দিন। তার মতে, এই জয়ের মাধ্যমে ফিফা র‌্যাংকিংয়ে দেড়শর কাছাকাছি যাওয়ার যাত্রা শুরু হলো।

প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত সালাউদ্দিন। তবে গোলসংখ্যা আরও বাড়তে পারতো বলে তিনি মনে করেন, ‘ভালো ম্যাচ হয়েছে। দুই দলই ভালো খেলেছে। প্রথমার্ধে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে আরও দুই-একটা গোল হওয়া উচিত ছিল। তপু বর্মণের হেডে গোল হতে পারতো। কেন মিস করছে, ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে। ও গোলটা করলে ম্যাচটা তখনই ফিনিশ হয়ে যেতে পারতো। কিন্তু এটাই ফুটবল।’

নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের দেওয়া গোল নিয়ে সালাউদ্দিন বলেছেন,‘করোনাভাইরাসের কারণে অনেকটা সময় পর ফিরে খেলোয়াড়েরা নিজেদের অনেকটা ফিরে পেয়েছে (রিকভার করেছে) । ভালো ম্যাচ হয়েছে। একটু সময় লাগবে। (এমন) ফিনিশিং আগেই হওয়া উচিত ছিল। এটা নিয়ে আগে থেকেই কোচরা কাজ করছিলেন। গোল খেলোয়াড়দেরই করতে হবে। এটা কোচ বা আমি করে দিতে পারবো না। কাল তারা গোল করার মতো আত্মবিশ্বাসী ছিল। দুটি গোলই মানসম্পন্ন। এমন গোল করার মেধা ওদের আছে। যে কারণেই হোক ওরা এটা আগে করতে পারতো না।’

নেপালের বিপক্ষে দুটি ম্যাচ শেষে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলবে বাংলাদেশ। সালাউদ্দিনের আশা, ‘কাতার ম্যাচ বাকি আছে ৩ থেকে চার সপ্তাহ। যথেষ্ট সময় নয়। কাতার তিন থেকে চার মাস আগে থেকে ট্রেনিং করছে। ওরা বিশ্বকাপের আয়োজক। এশিয়ার চ্যাম্পিয়ন। আমি আশা করবো, শ্রদ্ধা রেখে খেলে আসবে।’

বাফুফে আগামী চার বছরে ফিফা র‌্যাংঙ্কি ১৫০ –এর ঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। সালাউদ্দিন মনে করছেন নেপাল ম্যাচ দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল, ‘গতকালকের ম্যাচ জিতে ১৫০ র‌্যাঙ্কিংয়ের কাছাকাছি আসার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমাদের কাছে যে তহবিল (ফান্ড) আছে, সেই তহবিল থেকে টাকা এই খেলায় ব্যবহার করছি। এ নিয়ে বোর্ডের থেকে আপত্তি (অবজেকশন) ছিল। কেননা আমাদের আরও লিগ আছে, অনেক কিছু আছে। কিন্তু আমি জোরাজুরি করেছি। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানকে বলেছি। আমি কোথায় আছি, সেটা জানতে হলে আমাকে খেলতে হবে। ভালো করতে হলে ফুটবল খেলতে হবে। এবং খেলোয়াড়দের যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া দরকার, যথাসম্ভব আমরা সেটা দেবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

July 9, 2026
আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

July 8, 2026
ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

July 8, 2026

Latest News

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

বিশ্বকাপ

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

Lionel Messi

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Messi

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

বিশ্বকাপে রেফারি

বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

Misor

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

ব্রাজিল

আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa