জুমবাংলা ডেস্ক : বর্তমান প্রশাসনের সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তাসহ প্রায় দেড় শতাধিক কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন। এদের মধ্যে কমবেশি ১৫ জন সচিব আগামী ডিসেম্বরের মধ্যে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

Advertisement
একই সময়ের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান (সচিব) মো. সামছুর রহমান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব ওএন সিদ্দিকা খানম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) জ্যোতির্ময় দত্ত এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসও অবসরে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



