Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথচ কোনও গাড়ি নেই আতিকুলের
জাতীয়

১৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথচ কোনও গাড়ি নেই আতিকুলের

By Sibbir OsmanJanuary 2, 2020Updated:January 2, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিটি নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের কাছে হলফনামা জমা দিয়েছেন সব দলের প্রার্থীরা।
১৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথচ কোনও গাড়ি নেই আতিকুলের

Advertisement

হলফনামা যাচাই-বাছাইয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

উত্তর সিটিতে বৈধ মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

তবে এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম এবং বিএনপির মনোনীত তাবিথ আউয়াল।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্যানুযায়ী, অনেক প্রতিষ্ঠানের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কোনও গাড়ি নেই আতিকুলের। তিনি ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন ৯৮ লাখ ৮৯ হাজার টাকা।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের হলফনামা অনুযায়ী, ব্যক্তিগত কোনো ঋণ নেই তার। ব্যক্তিগত সম্পদের পরিমাণও বেশি তাবিথের।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য: আয়ের উৎস হিসেবে কৃষি, ব্যবসা, বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া, মৎস্য চাষ ও ব্যাংক সুদ উল্লেখ করেছেন ডিএনসিসির সাবেক এ মেয়র।

১৬ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। এসব ব্যবসা থেকে তার বার্ষিক আয় হয় এক কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা।

এ ছাড়া তার অস্থাবর সম্পদ ৪ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা ও স্থাবর সম্পদের মূল্যমান ১৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা।

ব্যক্তিগত ঋণ ৯৮ লাখ ৮৯ হাজার টাকা রয়েছে তার আইএফআইসি ব্যাংকে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৫৯১ কোটি ৬ লাখ টাকার ঋণ রয়েছে। এত বড় অঙ্কের ঋণের মধ্যে আইএফআইসি ব্যাংকে ফান্ডেড ১৮৬ কোটি ৬২ লাখ টাকা ও নন-ফান্ডেড ২৪৪ কোটি ৬৪ লাখ টাকা ঋণ রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকে ২৬ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ৭৩ কোটি ২৫ লাখ টাকা নন-ফান্ডেড টাকা ঋণ রয়েছে তার।

আতিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা বিকম। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

তাবিথ আউয়ালের হলফনামা থেকে পাওয়া তথ্য:

কৃষি, বাড়ি, দোকান, অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক থেকে লভ্যাংশ, চাকরি ও অন্যান্য খাতে আয়ের উৎস বলে উল্লেখ করেছেন তাবিথ আউয়াল।

৩৭ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তিনি। এসব ব্যবসাপ্রতিষ্ঠান ও উল্লিখিত আয়ের উৎস থেকে বার্ষিক ৪ কোটি ১২ লাখ ৭৩ হাজার টাকা আয় হয় তাবিথ আউয়ালের।

এ ছাড়া বিএনপির এই প্রার্থীর অস্থাবর সম্পদের পরিমাণ ৪৫ কোটি ৬০ লাখ ৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ৪ দশমিক ২৪ একর কৃষিজমি, ১৬ দশমিক ৪৮ একর অকৃষিজমি, দশমিক ৫৬ একর অন্যান্য জমি। ৯২৪ ও ১ হাজার ৪৩ বর্গফুট আয়তনের দুটি অ্যাপার্টমেন্টও রয়েছে তার।

তাবিথের এসব ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৩০২ কোটি ৪৫ লাখ টাকা ঋণ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে।

তাবিথ আউয়ালের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার নামে কোনো মামলা নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa