Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ১৭ মার্চ ঘরোয়াভাবে হবে মুজিববর্ষের উদ্বোধনী, আসছেন না বিদেশি অতিথিরা
জাতীয় স্লাইডার

১৭ মার্চ ঘরোয়াভাবে হবে মুজিববর্ষের উদ্বোধনী, আসছেন না বিদেশি অতিথিরা

By Hasan MajorMarch 8, 2020Updated:March 8, 20202 Mins Read

১৭ মার্চ ঘরোয়াভাবে হবে মুজিববর্ষের উদ্বোধনী, আসছেন না বিদেশি অতিথিরা

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এখন বড় কোনো আয়োজন করার ঝুঁকি নিচ্ছে না সরকার৷ ১৭ মার্চ লাখো জনতার অংশগ্রহণে মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন করার পরিকল্পনা আপাতত স্থগিত করা হচ্ছে৷ আয়োজন হবে ঘরোয়াভাবে৷ খবর ডয়চে ভেলের।

রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ আয়োজনে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল৷ তবে বিদেশি অতিথিদের নিয়ে এই আয়োজনটি আপাতত স্থগিত করা হচ্ছে৷

পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন কামাল আবদুল নাসের চৌধুরী৷

বিশ্ব পরিস্থিতি এবং একই সঙ্গে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি৷ বলেন, জনস্বার্থে অনুষ্ঠান আগে যেভাবে সাজানো হয়েছিল তা পুনর্বিন্যাস করা হবে৷ সারা বছর জুড়ে দেশব্যাপী মুজিববর্ষের নানা আয়োজন চলবে বলেও জানিয়েছেন তিনি৷

এর আগে করোনা ভাইরাস পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷

বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে রোববার৷ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এই তথ্য জানিয়েছে৷

রবিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান৷

আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন৷ পরবর্তীতে তাদের একজনের সংস্পর্শে পরিবারের আরেক সদস্য আক্রান্ত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷

তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি বলেন, ‘‘দুইজন দেশে আসার পর তাদের উপসর্গ দেখা দেয়। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। সেখানে দুইজনের পজেটিভ আসে।”

তাদের সংস্পর্শে আসা মোট চারজনকে পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে একজন ছাড়া বাকিদের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি৷ তবে ফ্লোরা জানান, ‘‘এই মুহুর্তে রোগী এবং তাদের সংস্পর্শে যারা ছিল তাদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। তাদের পুরো কন্টাক্টের তালিকা আমাদের কাছে আছে। আমরা মনে করি না, আলাদা করে কোনো ব্যবস্থা নিতে হবে৷”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa