Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ১৭ মার্চ রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন
জাতীয় স্লাইডার

১৭ মার্চ রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন

By Hasan MajorMarch 12, 2020Updated:March 12, 20202 Mins Read

১৭ মার্চ রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ১৭ মার্চ রাত আটটায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী। খবর বাসসের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী আজ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে মুজিববর্ষের পুনঃবিন্যাস করা কর্মসূচি নিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক ভিডিও কনফারেন্স শেষে এ কথা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল গাফফার খানসহ অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আগামী ১৭ মার্চ রাত ৮টায় রাষ্ট্রপতি তাঁর ভাষণের পর পর আতশবাজীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বাণী দেবেন।

তিনি বলেন, জনসমাগম পরিহার করে সারাদেশে এক সঙ্গে মুজিববর্ষের অনুষ্ঠান দেশের সকল গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

কামাল বলেন, বড় ধরনের জমায়েত পরিহার করে উৎসব-মূখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করতে হবে। তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করে আসছিলাম। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমাদের মুজিববর্ষের এই কর্মসূচির পুনর্বিন্যাস করতে হয়েছে। কারণ বঙ্গবন্ধু যেমন মানুষের জন্য কাজ করেছেন তেমনি তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচির পুনর্বিন্যাস করেছেন।

তিনি আরো বলেন, জনসমাগম পরিহার করতেই জাতীয় প্যারেড গ্রাউন্ডের মত বড় বড় কর্মসূচি বাতিল করা হয়েছে। এখনো পুনর্বিন্যাসকৃত কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি।

১৭ মার্চ রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধনআবদুল গাফফার খান জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আপনাদের কাছে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পাঠিয়েছে। আপনার সে অনুযায়ী পুক্সক্ষানুপুক্সক্ষভাবে প্রতিটি কর্মসূচি পালন করবেন।

সভায় দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা তাদের পরামর্শ তুলে ধরেন। কামাল আবদুল নাসের চৌধুরী তাদের পরামর্শ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa