জুমবাংলা ডেস্ক : জেলার চারঘাট উপজেলার হলিদাগাছিতে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ১৮ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

ফাইল ছবি
Advertisement

রাজশাহী স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রেনের লাইনচ্যুত নয়টি বগির মধ্যে তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ কারণে সকালে রাজশাহীর বিভিন্ন রুটের ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

লাইন মেরামত শেষে আবার ট্রেন চলাচল শুরু করতে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। পাবনার ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র : ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google