
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কাজে যোগদানের বিষয়ে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি তার সুষ্ঠু সমাধান হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
প্রধানমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়া বিষয়ে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে বরাবরই আন্তরিক হয়ে কাজ করছে।’
এদিকে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করাতে ইচ্ছুক ব্যক্তিদের বিশৃঙ্খলা না করে ভিসার জন্য ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, যেসব প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের রোববার থেকে নতুন ভিসা দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



